Sylhet Today 24 PRINT

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৯

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক জন নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার হ্নীলা ইউনিয়নের খানকার ডেইল এলাকায় নাফ নদী সংলগ্ন মেহেদী লবন মাঠে বৃহস্পতিবার ভোরে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

তবে নিহতের নাম -পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, মেহেদী লবন মাঠ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় ইয়াবা পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে বিজিবিও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে জানান শরীফুল ইসলাম।

এছাড়া ঘটনাস্থল থেকে সাত হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.