Sylhet Today 24 PRINT

জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ী হত্যা: ১৫ আসামির মৃত্যুদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ২০ মার্চ, ২০১৯

জমি সংক্রান্ত বিরোধের জেরে ঢাকার দোহারে কাপড় ব্যবসায়ী নজরুল ইসলামকে হত্যার দায়ে ১৫ আসামিকে ফাঁসির রায় দিয়েছে আদালত।

বুধবার (২০ মার্চ) ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় এই রায়ে মামলার অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাহানারা ইয়াসমীন জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৮ সালের ৩ এপ্রিল বুড়িগঙ্গা ব্রিজের পাশে নারিশা পশ্চিম চর এলাকায় কাপড় ব্যবসায়ী নজরুল ইসলামকে হত্যা করে আসামিরা।

নজরুলের মামা নাজিমুদ্দিন আহমেদ ওই দিনই দোহার থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.