Sylhet Today 24 PRINT

ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৯

মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে পৌর শহরের আমিরাবাদ এলাকার লিয়াকত আলীর নিমার্ণাধীন ভবনের দোতলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।

লিমনের পরিবারের দাবি, পরিকল্পিতভাবে লিমনকে হত্যা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.