Sylhet Today 24 PRINT

এবার বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৯

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় বাস থেকে পড়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বহদ্দারহাট পেপসি গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সাকিব (১৮) শহর এলাকার দুই নম্বর রুটের বাসের হেলপার হিসেবে কাজ করতেন। তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মো. বেলালের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কালুরঘাট থেকে আসার সময় চলন্ত বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন সাকিব।

হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন বলে জানান এএসআই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.