Sylhet Today 24 PRINT

বিভাজকে প্রাইভেটকারের ধাক্কা, তরুণী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৯

সমুদ্র সৈকতে বেড়ানো শেষে ফেরার পথে সড়ক বিভাজকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে এক তরুণীর মৃত্যু হয়েছে।

রোববার গভীর রাতে নগরীর পতেঙ্গা থানাধীন বোট ক্লাবের সামনের সড়কে প্রাইভেটকারটি দুর্ঘটনায় পড়ে।

নিহত জারিন জাহারা (২০) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহীবাদ এলাকার আবুল কাশেমের মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার স্বজনদের বরাত দিয়ে জানান, রোববার সন্ধ্যায় হবু বর ইফতেখার আহমেদ জিসানের সঙ্গে পতেঙ্গা সৈকতে বেড়াতে যান জারিন। ফেরার পথে রাত সোয়া ১১টার দিকে পতেঙ্গা বোট ক্লাবের সামনে তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে আছড়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় জারিনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, জিসান ও জারিনের বিয়ে ঠিক হলেও আনুষ্ঠানিক দিনক্ষণ ঠিক হয়নি।

তাদের বাসা নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার নয় নম্বর রোডের তিন নম্বর ব্লকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.