Sylhet Today 24 PRINT

মাতামুহুরী নদী থেকে শ্রমিকের লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৯

বান্দরবানে আলীকদম উপজেলার মাতামুহুরী নদী থেকে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ মার্চ) বিকালে উপজেলার বাজারঘাট এলাকা থেকে লাশটি পাওয়া যায়।

মৃত মো. ফারুকের বাড়ি লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে। তিনি ওই এলাকার একটি ইটভাটায় কাজ করতেন।

আলীকদম থানার ওসি রফিকউল্লাহ জানান, স্থানীয়রা মাতামুহুরী নদীতে ফারুকের লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে বলে ওসি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.