Sylhet Today 24 PRINT

বেনাপোলে বিপুল পরিমাণ রুপি ও ডলারসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০১৯

বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে ঢাকা গামী রয়েল পরিবহনের একটি এসি বাস থেকে ইকবাল হোসেন (৩৯) ও জাকির হোসেন (৩৮) নামে দুই যাত্রীকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি ও ডলারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।

আটক ইকবাল হোসেন (৩৯), ফরিদপুরের বজরা গ্রামের গোলাম মোস্তফার এবং জাকির হোসেন ঢাকা যাত্রাবাড়ীর আগামসি এলাকার আজিম মিয়ার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ সেলিম রেজা বলেন, 'বিপুল পরিমাণ রুপি ও ডলার নিয়ে দুই ব্যক্তি ভারত থেকে আসছে, এমন গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল সন্দেহজনক আচরণের জন্য ঢাকাগামী রয়েল পরিবহনের ওই বাস থেকে তাদের আটক করা হয়।

পরে তাদের শরীর তল্লাশি করে পায়ে বিশেষ কায়দায় বেঁধে রাখা ১৭ লাখ ১৪ হাজার ৫০০ ভারতীয় রুপি ও ২৩ মার্কিন ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৬০ হাজার টাকার সমান।

আটকদের বিরুদ্ধের মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.