Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু, মা আহত

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৯

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাজেরো জিপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন এক ব্যক্তি ও তার শিশুকন্যা। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই ব্যক্তির স্ত্রী ও অটোরিকশা চালক।

রোববার (৩১ মার্চ) সকাল দশটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট এলাকার সেলিমা কাদের ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া কোদালা এলাকার আবদুল আজিজ (৫০) ও তার তিন বছর বয়সী মেয়ে আফিসা।

পুলিশ জানিয়েছে, পাজেরো জিপটি লামার উপজেলা চেয়ারম্যানের।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, সকালে কাপ্তাইমুখী লামা উপজেলা চেয়ারম্যানের পাজেরো জিপ ও চট্টগ্রামমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসলে আবদুল আজিজ মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফিসার মৃত্যু হয়।

আজিজের স্ত্রী আহত তাহেরা বেগম ও অটোরিকশা চালক কাঞ্চন দাশ চিকিৎসাধীন আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.