Sylhet Today 24 PRINT

আগুনে পুড়ে মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৯

চট্টগ্রামের পটিয়ায় নিজের ঘরে আগুন পুড়ে মারা গেছেন মানসিক প্রতিবন্ধী এক যুবক।

মঙ্গলবার মধ্য রাতে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামের বড়ুয়া পাড়ায় মাটির দোতলা ওই বাড়িতে আগুন লাগে।

নিহত হিনু বড়ুয়া (২৮) বাবা প্রয়াত প্রবীর বড়ুয়ার ছেলে। যৌথ পরিবারের বাড়িটিতে নিজের ঘরে হিনু বড়ুয়া একাই থাকতেন।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, রাত ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে যাই। রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে চার মালিকের ঘর পুড়ে গেছে। নিজের অংশে হিনু বড়ুয়া একাই থাকতেন। তার মা নগরীতে মেয়ের সাথে থাকেন। আগুন নেভানোর পর তার লাশের সন্ধান পাই।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে দোতলা মাটির বাড়িটি পুড়ে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ওই বাড়িতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.