Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৯

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলা ফাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত হেলাল ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে।

বলে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, শিশুটি খেলার করার এক পর্যায়ে বাড়ির টিউবয়েলের পাশে একটি পানিভর্তি গর্তে পড়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. রাকিব হোসেন রনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.