Sylhet Today 24 PRINT

পহেলা বৈশাখে বেড়াতে গিয়ে ধর্ষিত কিশোরী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ এপ্রিল, ২০১৯

চট্টগ্রামের পটিয়ায় পহেলা বৈশাখে বেড়াতে গিয়ে ধর্ষিত হয়েছে এক কিশোরী।

রোববার রাতে ওই কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার রাতে মেয়েটিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার ভাই চমেক হাসপাতালে নিয়ে আসে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, ১৫ বছর বয়সী ওই কিশোরী পটিয়া বিসিক এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। কারখানার গাড়িচালক রিপনের সাথে তার প্রেমের সম্পর্ক হয়। রোববার তারা শহরে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে রিপন মেয়েটিকে তার পরিচিত একজনের বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

ওসি আরও বলেন, মেয়েটি জানিয়েছে তার রক্তক্ষরণ হওয়ায় মান্নান ও নুরু নামে তার দুই বন্ধুকে দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয় রিপন। মেয়েটিকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, তা সে জানাতে পারেনি। শুধু বলেছে, ব্রিজের পর কোন এক জায়গায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল।

মেয়েটিকে নিয়ে জায়গাটি শনাক্ত করে অপরাধীকে গ্রেপ্তারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.