Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৯

চট্টগ্রামের নাসিরাবাদে সিলিন্ডারে অক্সিজেন ভরার সময় বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৭টার দিকে পাঁচলাইশ থানার নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত সিরাজ আনু অক্সিজেন লিমিটেড নামে প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন- ফেনীর মো. ছাবেদ (৩০) ও বরিশালের পবিত্র কুমার দাশ (৬০)।

বিস্ফোরণে আরও এক শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। তার নাম নুর ওসমান (২৮)।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, শফিকুর ইসলাম চৌধুরীর মালিকানাধীন ওই কোম্পানিতে সকালে সিলিন্ডার রিফুয়েলিংয়ের সময় বিস্ফোরণ ঘটে। এতে তিনজন অগ্নিদগ্ধ হন।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন, হাসপাতালে আনার পর ছাবেদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় পবিত্র দাশও মারা যান।

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, আহত নুর ওসমানের শরীরের ১০ শতাংশের মতো পুড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.