Sylhet Today 24 PRINT

ভাত না খাওয়ায় মায়ের চড়ে শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৯

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা শহরের হাজামপাড়া এলাকায় মায়ের চড়ের আঘাতে জান্নাতি খাতুন নামে পাঁচ বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকালে এ ঘটনাটি ঘটে। জান্নাতি খাতুন ওই এলাকার বকুল হোসেনের মেয়ে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকূপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, সকালে মা আলেয়া বেগম মেয়েকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিলেন। মেয়ে ভাত না খাওয়ায় তাকে চড় মারের তিনি। এতে জান্নাতি গুরুতর অসুস্থ হয়ে গেলে স্বজনরা তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মা আলেয়া বেগমকে পুলিশ আটক করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.