Sylhet Today 24 PRINT

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি |  ২৩ এপ্রিল, ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক মামলাসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইব্রাহীমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বেনাপোল সীমান্তের পুটখালী থেকে পোর্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি বেনাপোলের পুটখালী গ্রামের আতিয়ারের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবরে জানা যায় বিভিন্ন মামলার একাধিক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুরঞ্জিত জানান, গ্রেপ্তারকৃত আসামিকে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.