Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৯

কক্সবাজারে একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৪ এপ্রিল) বেলা সোয়া ১টার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের তুর্কি পাহাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ করছে জানিয়ে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের বেশ কিছু বসতঘরসহ নানা রকম ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে।

তবে কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.