Sylhet Today 24 PRINT

দুই শিশুকে নিয়ে মায়ের ‘আত্মহত্যা’

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৯

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক নারী তার দুই শিশু কন্যাকে নিয়ে ‘বিষপানে আত্মহত্যা’ করেছেন।

সোমবার গভীর রাতে উপজেলার সড়কভাটা ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত তিনজন হলেন- সিকদারপাড়ার নূর নবীর স্ত্রী ডেইজি আক্তার (২৮) এবং তার দুই মেয়ে ইভা আক্তার (৬) ও ইসরাত নূর (১০ মাস)।

রাত ২টার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান।

তিনি বলেন, ডেইজি আক্তার বাড়িতে দুই মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ পান করেন।

স্বজনরা জানান, পারিবারিক অশান্তির জেরে তিনি ওই ঘটনা ঘটিয়েছেন।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বলেন, আমরা যেটা জেনেছি, ওই নারী তার দুই মেয়েকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.