Sylhet Today 24 PRINT

এসসিসিতে জিপিএ-৫ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০১৯

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ‘এ’ প্লাস না পাওয়ায় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে বসবাসরত মিথিলা (১৫) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “মিথিলা  পাস করেছে কিন্তু  আশানুরূপ ফলাফল না পেয়ে, মনের দুঃখে নিজ বাসায় গলায় ফাঁস দেয়।

“পরে মিথিলার বাবা ও পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আনলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।” দুই বোনের মধ্যে মিথিলা বড়।

বংশাল থানার ওসি মো. সাহিদুর রহমান বলেন, “এবার এসএসসি পরীক্ষায় মিথিলা জিপিএ ৪ দশমিক ৩৯ পেয়েছিল। ‘এ’ প্লাস না পাওয়ায় মনের দুঃখে এ ঘটনা ঘটায় সে।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.