Sylhet Today 24 PRINT

সাভারে বাস খাদে পড়ে নিহত নারী

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০১৯

ঢাকার সাভারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও পাঁচজন।

শনিবার (১১ মে) সকালে সাভারের বলিয়াপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আমেনা আক্তার হিমু (২৬) হাতিল ফার্নিচার নামে একটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন।

সাভার থানার ওসি এএফএম সায়েদ জানান, সকালে মিরপুর থেকে জিরানি যাওয়ার পথে হাতিলের স্টাফ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আমেনা, রাকেশ, ওমর, সৈকত, জুবায়ের ও রুম্মান নামে ছয়জন আহত হন।

স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে যান।

সেখানে চিকিৎসক আমেনাকে মৃত বলে ঘোষণা করেন বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.