Sylhet Today 24 PRINT

টেলিভিশন বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০১৯

রাজধানীর পশ্চিম আগারগাঁও বিএনপি বাজার এলাকার ২ নাম্বার রোডের একটি বাসায় টেলিভিশন বিস্ফোরণে আগুন লেগে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) বিকাল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. মুক্তার হোসেন (৩৮) ও স্ত্রী সালমা (২৮)। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চরশশমপুর গ্রামে। পশ্চিম আগারগাঁও বিএনপি বাজার ২ নাম্বার রোডের একটি বাসার নিচ তলায় ভাড়া থাকেন তারা।


একই এলাকায় মুক্তার ফার্মেসি নামে একটি ওষুধের দোকান রয়েছে মুক্তারের। এই দম্পতির একমাত্র ছেলে শাফিন (৬) প্রাইভেট পড়তে বাইরে থাকায় সে কোণ ধরণের আঘাতের শিকার হয়নি।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, পশ্চিম আগারগাঁওয়ের ১৪৭/১ নম্বর বাসার চারতলা ভবনের নিচতলায় একটি টেলিভিশন বিস্ফোরণ হয়। বিস্ফারণে দুইজন আহত হয়েছেন।

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, দুইজন দগ্ধ রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের বার্ন শতভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.