Sylhet Today 24 PRINT

গাজীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০১৯

গাজীপুর শহরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বসতবাড়ির নয়টি ঘর মালপত্রসহ পুড়ে গেছে।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে শহরের কোনাবাড়ি পূর্বপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই এলাকার হাবিবুর রহমানের বাড়ির নয়টি ঘর, টিভি, ফ্রিজ ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে।

এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.