Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৯ মে, ২০১৯

হবিগঞ্জ জেলা কারাগারে সিরাজ মিয়া নামের এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

সিরাজ মিয়া শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা।

হবিগঞ্জের জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, ১৫ মে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালি করার অভিযোগে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার এক মাসের সাজা হয়।

রাতে হঠাৎ করে তিনি অসুস্থতা বোধ করলে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদী নং-২৭৬১।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিঠুন রায় বলেন, সিরাজ মিয়াকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা যান। ময়নাতদন্তের পরই বুঝা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.