Sylhet Today 24 PRINT

ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০১৯

খুলনা শহরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার বিকেলে শহরের শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিরোমণি পশ্চিম পাড়ার আব্দুস সবুরের স্ত্রী সালমা (৪০) ও শহরের দৌলতপুর থানার কনসটেবল সাথী বেগমের মেয়ে আফরিনা (২)।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, যশোর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় সালমা ঘটনাস্থলেই নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর মারা যায় আফরিনা।

দুর্ঘটনায় আফরিনার মা সাথী বেগম ও শিরোমণি পশ্চিম পাড়ার আলম শেখের স্ত্রী সাহানারা বেগম আহত হন। তাদের খুলনা মেডিকেল কলে হাসপাতালে ভর্তি করা হয়েছেন বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.