Sylhet Today 24 PRINT

লাগেজে মিললো টুকরো করা শিশুর মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুন, ২০১৯

চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাট এলাকায় লাগেজে ভর্তি অজ্ঞাতনামা এক শিশুর টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ জুন) দুপুরে লাগেজে ভর্তি ১০ বছর বয়সী  ওই শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে কক্সবাজারগামী যাত্রীবাহী একটি চেয়ারকোচ থেকে একটি লাগেজ রাস্তার পাশে খালে ফেলে দেয়। গাড়ি থেকে লাগেজ ফেলে দিতে দেখে স্থানীয় এক বৃদ্ধ চিৎকার করতে থাকেন। পরে আশপাশের লোকজন ও বিভিন্ন পরিবহনের গাড়ি চালক ও শ্রমিকরা জড়ো হয়ে লাগেজটি দেখলে সেখানে পলিথিন মোড়ানো শিশুর টুকরো করা মরদেহটি দেখতে পান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না-তদন্তের জন্য শিশুটি মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.