Sylhet Today 24 PRINT

সৎ মেয়েকে পুড়িয়ে বাবার আত্মহত্যা!

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুন, ২০১৯

বরগুনায় ঘরে আগুন দিয়ে সৎ মেয়েকে পুড়িয়ে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ আগুনে তার স্ত্রী দগ্ধ হয়েছেন।

বুধবার রাত আড়াইটার দিকে রুহিতা গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের সাজেনূর বেগমের মেয়ে সখিনা (১০) ও সাজেনুরের দ্বিতীয় স্বামী বেলাল হোসেন (৩৫)।

জেলার পাথরঘাটা থানার ওসি হানিফ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুনে ৩০ বছর বয়সী সাজেনুরের শরীরের ৮০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.