Sylhet Today 24 PRINT

সাংসদ আমানুরের জামিন আটকে গেল

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুন, ২০১৯

টাঙ্গাইলের দুই যুবলীগ নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাই কোর্টের দেওয়া জামিন চেম্বার আদালতে আটকে গেছে।

বৃহস্পতিবার (২০ জুন) রাষ্ট্রপক্ষের এক আবেদনে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান হাই কোর্টের দেওয়া জামিন আদেশ ১ জুলাই পর্যন্ত স্থগিত করে দিয়েছে।

ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হবে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।

এর ফলে সাবেক এমপি রানাকে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।

রাষ্ট্রপক্ষে এদিন শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ। রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.