Sylhet Today 24 PRINT

ট্রাকে পিকআপের ধাক্কা, ময়মনসিংহে নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৯

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি ট্রাকে পিকআপভ্যানের ধাক্কায় ভ্যানে থাকা তিন আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক তায়েজ উদ্দিন (৪২), তার সহকারী বাবুল মিয়া (৩৫) এবং ওই ভ্যানের আরোহী মাছ ব্যবসায়ী তাহের মিয়া (৪৪)। তাদের সবার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়।

ভালুকা থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, তাহের মিয়া ওই পিকআপভ্যানে করে মাছ নিয়ে ঢাকা যাচ্ছিলেন। ভোরে ঢাকাগামী একটি ট্রাকের পিছনে গিয়ে পিকআপ ভ্যানটি সজোরে ধাক্কা খায়।

সংঘর্ষে পিকআপ ভ্যানের সামনে অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.