Sylhet Today 24 PRINT

বেনাপোলে প্রায় ৬৮ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি |  ০১ জুলাই, ২০১৯

বেনাপোলে অগ্রণী কুরিয়ার সার্ভিস থেকে আমদানি পণ্য পরিবহনের নাম করে ভারতীয় আমদানিযোগ্য পণ্য পাচারের সময় ৬৭ লাখ ৫৩ হাজার ৯শ টাকা মূল্যের চোরাচালান পণ্যসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার (৩০ জুন) রাতে চোরাচালান পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করেন বিজিবি কর্তৃপক্ষ।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়, ওয়ান পিস, টু পিস, চাদর, ঘাসের বীজ, ছাতা ও একটি কাভার্ডভ্যান।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মো. সেলিম রেজা (পিএসসি) জানান, গোপন খবরে জানা যায় বন্দর নগরী বেনাপোল থেকে ঢাকাগামী অগ্রণী কুরিয়ার সার্ভিসের একটি ট্রাকে বিপুল পরিমাণে আমদানিযোগ্য পণ্য পাচার হচ্ছে। পরে বিজিবি সদস্যরা মড়াখালী চেকপোস্ট থেকে ট্রাকটি আটক করে। এ সময় তল্লাশি অভিযান পরিচালনা করে অবৈধ পণ্য পাওয়া যায়।

আটককৃত মালামালের মোট বাজার মূল্য ৬৭ লাখ ৫৩ হাজার ৯শ টাকা। আটককৃত মালামাল কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.