Sylhet Today 24 PRINT

বেনাপোলে ইয়াবাসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি |  ০২ জুলাই, ২০১৯

বেনাপোল সীমান্ত থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল হক (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে খুলনা ২১ বর্ডার গার্ড (বিজিবি) দৌলতপুর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (২ জুলাই) ভোরে গাতিপাড়া সীমান্ত থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আরিফুল বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন খবর আসে আরিফুল নামে এক  মাদক ব্যবসায়ী ভারত থেকে ইয়াবা ট্যাবলেট এনে গাতিপাড়া মাঠের মধ্য অবস্থান করছে। এমন সময় দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

আটক আরিফুলের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.