Sylhet Today 24 PRINT

রাঙামাটিতে গুলি করে মা-মেয়েকে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৯

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ষাটোর্ধ্ব এক নারী ও তার মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) ভোরে দুর্গম গবাছড়ি এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি পাহাড়ি এলাকার ম্রা সই খই মারমা ও তার মেয়ে মেসংনু মারমা (২৫)।

চন্দ্রঘোনা থানার ওসি মো. আশরাফউদ্দিন বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

লাশ পুলিশের হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.