Sylhet Today 24 PRINT

রাজধানীতে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৯

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন।

শনিবার (৭ জুলাই) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. খাইরুল (৩০) ট্রাফিক পুলিশে এএসআই পদে কর্মরত ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক পূর্ব) মুহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ২টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস খাইরুলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খায়রুল ডিউটি করছিল, কিন্তু তার পরিহিত প্যান্টের পকেট ছিঁড়ে যাওয়ায় থানায় পাল্টাতে যাচ্ছিল। রাস্তা পার হতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

বাসটি কিশোরগঞ্জ-ভৈরব রুটের বলে জানা গেছে।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.