Sylhet Today 24 PRINT

সীমান্ত সুরক্ষা কোর্সে অংশ নিতে বাংলাদেশে বিএসএফের প্রতিনিধি দল

বেনাপোল প্রতিনিধি |  ০৬ জুলাই, ২০১৯

সীমান্ত সুরক্ষা কোর্সে অংশ নিতে ভারতীয় বিএসএফের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।

শনিবার (৬ জুলাই) বেলা ১২টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলটি পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে বাংলাদেশে প্রবেশ করেন।

এর আগে বিএসএ‌ফ প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। পরে বিভিন্ন সংস্থার  নিরাপত্তার মধ্য দিয়ে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।

৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত চট্টগ্রামের বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে সীমান্ত সুরক্ষা কোর্স অনুষ্ঠিত হবে।

ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের টুআইসি অরুন কুমার ভার্মার নেতৃত্বে প্রতিনিধি দলে নয়জন ডেপুটি কমান্ডার রয়েছেন।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা কোর্সে অংশগ্রহণের মধ্য দিয়ে বিএসফ কর্মকর্তারা যেমন বিজিবির কর্মকর্তাদের কাছ থেকে ভাল কিছু কৌশল শিখতে পারবে, ঠিক তেমনি পরামর্শ বিনিময়ে বিজিবি কর্মকর্তাও অভিজ্ঞতা অর্জন করবেন। এতে যেমন মাদকদ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধ হতে বড় ভূমিকা রাখবে। বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও আস্থা বৃদ্ধি পাবে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বিএসএফ কর্মকর্তাদের আগমনের বিষয়টি নিশ্চিত করে জানান, কোর্স শেষে আগামী ১৮ জুলাই ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ হতে ভারতে ফিরে যাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.