Sylhet Today 24 PRINT

বেনাপোলে পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি |  ২০ জুলাই, ২০১৯

যশোরের বেনাপোল চেকপোস্ট সাদিপুর মোড় থেকে ৫ লাখ ২৪ হাজার ভারতীয় রুপি ও চারটি মোবাইলসহ নিরঞ্জন (৩৪) নামে এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে বিজিবি।

শনিবার (২০ জুলাই) সকালে তাকে আটক করা হয়।

আটককৃত নিরঞ্জন নরসিংদী জেলার গোরাদিয়া গ্রামের ঝন্টু দাসের ছেলে।

৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন বাংলাদেশী পাসপোর্টযাত্রী ভারত ভ্রমণ শেষে বিপুল পরিমাণ ভারতীয় রুপি নিয়ে নিজ দেশের দিকে রওনা দিচ্ছে।

এমন খবরে নিরঞ্জন চন্দ্র দাস নামের এক বাংলাদেশী পাসপোর্টযাত্রীকে আটক করে ক্যাম্পের ভিতর এনে তার লাগেজের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় ৫ লক্ষ ২৪ হাজার রুপী ও বিভিন্ন ব্রান্ডের নতুন চারটি মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত রুপি ও মোবাইলের মূল্য ৭ লক্ষ ১৯ হাজার ২শ ৮০ টাকা।

২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন মুদ্রা পাচার মামলা দিয়ে আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.