Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৯৯ বোতল ফেনসিডিলসহ মামুন আলী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পুটখালী ক্যাম্পের সদস্যরা।

বুধবার (২৪ জুলাই) সকালে বেনাপোল পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক মামুন আলী শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক পাচারকারীরা ভারত থেকে ফেনসিডিল এনে বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামের বালুর মাঠের মধ্যে অবস্থান করছে।

এমন সময় পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৩৯৯ বোতল ফেনসিডিলসহ মামুনকে আটক করা হয়।

আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি অধিনায়ক জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.