Sylhet Today 24 PRINT

শাহ আমানতে ৬৪ সোনার বার উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৯

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাত কেজি ৫৬০ গ্রাম সোনার বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে বিমানবন্দরে এয়ারক্রাফটে যাওয়া-আসার গাড়ি থেকে একটি প্যাকেটের ভেতর কালো টেপ দিয়ে মোড়ানো ৬৪টি সোনার বার উদ্ধার করা হয়।

বিমানবন্দরের ব্যবস্থাপক সারওয়ার-ই-জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এই সোনার বারগুলো ওই গাড়িতে রেখেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

সারওয়ার-ই-জামান বাংলা জানান, বিমান থেকে নেমে যাত্রীরা যে গাড়িতে করে এয়ারপোর্টের ভেতরে আসেন, ওই গাড়ির একটি সিটের পাশে একটা প্যাকেটে ওই সোনার বারগুলো পাওয়া যায়। কে বা কারা এই সোনার বারগুলো নিয়ে এসেছেন এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। কাস্টমস কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ছয়টি দেশ থেকে ফ্লাইট এসেছে। কোন দেশ থেকে বা কোন ফ্লাইটে সোনার বারগুলো আনা হয়েছে এটা নিশ্চিত হওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.