Sylhet Today 24 PRINT

বান্দরবানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৯

বান্দরবানের লামা উপজেলার দুই ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জুলাই) বিকালে উপজেলার রূপসীপাড়া ও আজিজনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

লামা থানার ওসি আপ্পেলু রাজু নাহা ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাচিংপ্রু মারমা জানান, বিকালে মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সাদেক নামে আট বছরের এক শিশু পানিতে ডুবে যায়। পরে সন্ধ্যায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সাদেক ওই ইউনিয়নে হাফেজপাড়া এলাকার মো. শাহ আলমের ছেলে।

এদিকে আজিজনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. হাসানের মেজ ছেলে মো. রাফি (৬) শনিবার পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়ায় তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যায়।

আজিজনগর পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান, সন্ধ্যায় পুকুরে রাফির লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.