Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০১৯

বেনাপোল সীমান্ত থেকে ১০৪ বোতল ফেনসিডিলসহ পিংকি খাতুন (২৭) ও মাসুম (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৩ আগস্ট) ভোরে বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত পিংকি বেনাপোল পৌর এলাকার ভবারবেড় গ্রামের মিন্টুর স্ত্রী ও মাসুম একই গ্রামের আকমল হোসেনের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদক ব্যবসায়ীরা ভারত থেকে ফেনসিডিল এনে নিজ বাড়িতে মজুত করেছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিলসহ পিংকি ও মাসুমকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত তারা মাদকের কারবার করে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.