Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি |  ০৩ আগস্ট, ২০১৯

বেনাপোল সীমান্ত থেকে ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ গোলাম কাওছার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কাওছার যশোর জেলার গুরুদাস বাবু লেন (পোস্ট অফিস পাড়া) এলাকার প্রয়াত গোলাম রসুলের ছেলে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের বটতলা পোস্টের সামনে পাকা রাস্তার উপর থেকে কাওছারকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের সিট কভারের ভিতরে অভিনব কায়দায় লুকানো ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.