Sylhet Today 24 PRINT

টাঙ্গাইলের সড়কে দম্পতিসহ প্রাণ গেল ৩ জনের

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৯

টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার জাহাঙ্গীর ও তার স্ত্রী তাসলিমা এবং অটোরিকশার চালক শফিকুল ইসলাম।

এ ঘটনায় জাহাঙ্গীর ও তাসলিমা দম্পতির পাঁচ বছরের ছেলে বিজয় আহত হয়েছে বলে পুলিশ জানায়।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন জানান, গাজীপুর থেকে টাঙ্গাইলগামী একটি বাসের সঙ্গে অটো রিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.