Sylhet Today 24 PRINT

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৯

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) ভোরে উপজেলায় হ্নীলা ইনিয়নের মৌলভী বাজারের দুই নম্বর স্লুইচ গেট সংলগ্ন নাফনদের তীরে এই ঘটনা ঘটে।

বিজিবির দাবি, নিহত দেলোয়ার হোসেন দিলুর (৩০) বাড়ি হোয়াইক্যং নয়াবাজার সাতঘরিয়া পাড়ায়। আর নুরুল ইসলাম (২৭) কুতুপালং রোহিঙ্গা শিবিরে দুই নম্বর বাসিন্দা। ঘটনাস্থল থেকে তারা ২০ হাজার ইয়াবা, দুটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড তাজা কার্তুজ, দু’টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

বিজিবি-২ এর উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জমাদ্দার বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান প্রবেশের খবরে বিজিবির একটি দল মৌলভী বাজারের দুই নম্বর স্লুইচ গেট সংলগ্ন নাফনদীর তীরে অবস্থা নেয়। এ সময় কয়েকজন পাচারকারী ওই এলাকায় প্রবেশ করে চার-পাঁচ জন দেশীয় ইয়াবা ব্যবসায়ীর সঙ্গে মিলিত হয়ে ইয়াবার লেনদেন করছিল। এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ওই দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার কক্সবাজারে নিতে বলেন। কক্সবাজার নেওয়ার পথে তারা মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিজিবির চার সদস্য আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.