Sylhet Today 24 PRINT

বেনাপোলে সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি |  ০৭ আগস্ট, ২০১৯

যশোরের বেনাপোলে দুই বছর সাজাপ্রাপ্ত আসামি কুলসুম বিবি ওরফে তাসলিমা (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ আগস্ট) রাতে বেনাপোল পৌর এলাকার সাদিপুর গ্রাম থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কুলসুম বিবি সাদিপুর গ্রামের সুরাপ মন্ডলের স্ত্রী৷

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সীমান্তের সাদিপুর গ্রামের বেলতলা মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে বুধবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.