Sylhet Today 24 PRINT

খুলনায় ডেঙ্গুতে রমনা পার্কের পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৯

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ঢাকা রমনা পার্কের একজন পরিচ্ছন্নতা কর্মী মারা গেছেন।

সোমবার (১২ আগস্ট) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১১ আগস্ট খুমেক হাসপাতালে ভর্তি হন

নিহতের নাম মো. রাসেল (৩২)।

জানা যায়, ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন রাসেল। সেখানে চিকিৎসা করে কিছুটা সুস্থ হয়ে গোপালগঞ্জের কোটালিপাড়ার নারিকেল বাড়ি গ্রামে আসেন। বাড়িতে এসে জ্বর বেড়ে গেলে প্রথমে গোপালগঞ্জ হাসপাতালে ও পরে খুমেক হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট বিকালে তিনি মারা যান।

খুমেক হাসপাতালের পরিচালক এটিএম মঞ্জুর মোর্শেদ বলেন, তাদের হাসপাতালে মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.