Sylhet Today 24 PRINT

মিরপুর বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট

সিলেটটুডে ডেস্ক |  ১৬ আগস্ট, ২০১৯

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার একটি বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটার পর এ আগুন লাগে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ঢাকা মহানগর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত বস্তিবাসী ও আশপাশের মানুষকে নিরাপদ স্থানে ছুটতে দেখা যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.