Sylhet Today 24 PRINT

মোটরসাইকেল নিয়ে ড্রেনে পড়ে কলেজছাত্রের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০১৯

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) সকালে শহরের জেবি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত ইব্রাহিম খলিল লক্ষ্মীপুরে পৌরসভার বাঞ্চানগর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং স্থানীয় দালাল বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

সদর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, সকালে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয় ইব্রাহিম। পরে বাসার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.