Sylhet Today 24 PRINT

হাতিরিঝিলে সন্দেহভাজন ৪ জঙ্গি আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৯

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে সন্দেহভাজন চার জঙ্গিকে আটক করেছে র‌্যাব।

রোববার রাত ১০টা থেকে ভোর পর্যন্ত হাতিরঝিলের ঝিলপাড় এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে তারা আটক করেন।

র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া বলেন, গ্রেপ্তারদের মধ্যে জঙ্গি সংগঠন 'আল্লাহর দল’ এর ভারপ্রাপ্ত আমিরও রয়েছেন। তাদের কাছ থেকে বেশ কিছু উগ্রবাদী বই ও লিফলেট পাওয়া গেছে।

সোমবার কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে মিজানুর রহমান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.