Sylhet Today 24 PRINT

বেনাপোলে আগ্নেয়াস্ত্র ও গান পাউডারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০১৯

যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রাম থেকে ৩টি বিদেশি পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন ও এক কেজি গান পাউডারসহ আসলাম হোসেন শিমুল (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১টায় তার বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুঁড়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত শিমুল বড় আঁচড়া গ্রামের আলী হোসেন মধুর ছেলে।

যশোর র‌্যাব-৬ এর এএসপি সমীর সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শিমুল নামে এক যুবককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুঁড়ে ৩টি বিদেশি পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, ৩টি ম্যাগজিন ও এক কেজি গান পাউডার উদ্ধার করা হয়।

তদন্তের স্বার্থে তাকে যশোর র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.