Sylhet Today 24 PRINT

রংপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৭ আগস্ট, ২০১৯

রংপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মাহাতাব উদ্দিন (২৪) নামে এক যুবক মারা গেছেন।

সোমবার (২৬ আগস্ট) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাহাতাবের বাড়ি দিনাজপুর জেলার বিরলে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৮ আগস্ট মাহাতাব ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে মাহাতাবকে সোমবার সকালে ডেঙ্গু ওয়ার্ডে নিয়ে আসা হয়। কিন্তু রাতে আবারও অবস্থার অবনতি ঘটলে ২টার দিকে তিনি মারা যান।

এ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন ডেঙ্গু রোগী মারা গেছেন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.