Sylhet Today 24 PRINT

রাজধানীতে সন্দেহভাজন ৪ জঙ্গি আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৯

রাজধানীতে ‘আল্লাহর দল বা আল্লাহর সরকার’ নামে সন্দেহভাজন একটি জঙ্গিগোষ্ঠীর চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৮ আগস্ট) ভোরে ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিরাজুল, মনির, হাফিজ ও তুরিন।তাদের পুরো নামসহ বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

র‌্যাব- ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন কাশেম বলেন, সম্প্রতি গ্রেপ্তার হওয়া একই দলের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। এই চারজনের মধ্যে দুইজন শীর্ষ পদে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.