Sylhet Today 24 PRINT

রংপুরে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৯

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে চিকিৎসাধীন অবস্থায় মনীষা (১২) নামে এক কিশোরী রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে সে মারা যায়।

তার বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ এলাকায়। বাবার নাম মকবুল হোসেন।

রমেক হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২৬ আগস্ট মনীষা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রমেক হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে রাখা হয়। সেখানে থাকাবস্থায় বৃহস্পতিবার সকালে মনীষা মারা যায়। রমেক হাসপাতালে এ নিয়ে ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা চার জনে দাঁড়ালো।

ডা. আসাদুজ্জামান জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৫৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৫৫৯ জন রোগী সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে। বর্তমানে ২৯ জন রোগী চিকিৎসাধীন আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.