Sylhet Today 24 PRINT

বাসের পেছনে বাসের ধাক্কা, চালকসহ নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৯

ঢাকার সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় নবীনগর–চন্দ্রা সড়কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন জাহাঙ্গীর আলম (৩২) ও আবদুল জলিল (৩৩) নামের দুই ব্যক্তি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত জাহাঙ্গীর আলম আহাদ পরিবহনের একটি বাসের চালক এবং আবদুল জলিল ওই পরিবহনের কোনো একটি বাসের মালিক।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আহাদ পরিবহনের একটি বাস টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার পথে কবিরপুর এলাকায় বেতার কেন্দ্রের সামনে বিকল হয়ে পড়ে। ভোরে বিকল বাসটিকে উদ্ধার করতে আহাদ পরিবহনের আরেকটি বাস দড়ি দিয়ে বাঁধছিলেন জাহাঙ্গীর আলম ও আবদুল জলিল। এ সময় ঢাকাগামী এসআর পরিবহনের আরেকটি বাস এসে আহাদ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান।

সালনা থানার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি বলেন, লাশ দুটি উদ্ধার করে সালনা থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর পাঠানো হবে। বাস তিনটি জব্দ আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.