Sylhet Today 24 PRINT

বেনাপোলে মাদকসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি  |  ২৯ আগস্ট, ২০১৯

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ৩ কেজি ৯শ গ্রাম গাঁজা, ৪১ বোতল ফেনসিডিল ও ১৪ পিস ইয়াবাসহ রকি (২২) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে আটক করে।

আটক রকি বেনাপোল পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রামের জামাল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান এনে তার নিজ বাড়িতে মজুত করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাচারকারী রকিকে নারিকেলের  ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় ৩ কেজি ৯শ গ্রাম গাঁজা, ৪১ বোতল ফেনসিডিল ও ১৪ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. সেলিম রেজা বলেন, আটক পাচারকারীকে মাদকসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.